1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
সর্বশেষ :
সাভারে ৫ পেশাদার ছিনতাইকারী গ্রেপ্তার, দেশীয় অস্ত্র উদ্ধার আশুলিয়ায় বাবার সঙ্গে আক্রোশ থেকেই ছেলেকে শ্বাসরোধে হত্যা সাভারে এক নারীসহ তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ সাভারে ইয়াবা সেবনের অভিযোগে ৯ যুবকের কারাদণ্ড সাভারে ইয়ামিন হত্যা মামলা: পলাতক ১৩ জনকে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ আশুলিয়ায় দুই অবৈধ কারখানা সিলগালা ঢাকা রেঞ্জের সব থানায় থাকবে এসপি’র নিজস্ব সোর্স সাভারে খোলা ও নিবন্ধনবিহীন বীজ বিক্রিতে ২ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা গেন্ডা বাজারে জাহাঙ্গীরের দোকানে পচা-বাসি মাংস: লাখ টাকা জরিমানা সাভারে বহুতলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু 

সাভারে প্রসাধনী কারখানায় র‌্যাবের অভিযান, প্রতিষ্ঠান সীলগালা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২

সংবাদ রিপোর্ট: সাভারে অনুমোদনহীন এবং মানহীন একটি প্রসাধনী তৈরীর কারখানায় অভিযান চালিয়েছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত। ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের নের্তৃত্বে সাভার সদর ইউনিয়নের দেওগাঁ এলাকায় অবস্থিত মোঃ কামরুজ্জামান রিপনের মালিকানাধীন এভার নাইস নামক কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়। র‌্যাব জানায়, এভার নাইস নামক প্রসাধনী কারখানাটির কোন অনুমোদন নাই। তারা দীর্ঘদিন ধরে বিএসটিআই এর ছাড়পত্র ছাড়াই প্রতিষ্ঠানটিতে বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রী তৈরী করে আসছিলো। এখানে তাদের কোন ল্যাবও নেই, কেমিষ্টও নেই। অনুমোদনহীভাবে কারখানা পরিচালনা করায় প্রতিষ্ঠানটির মালিককে এক লক্ষ টাকা জরিমানা এবং কারখানাটি সীলগালা করে দেয়া হয়েছে। এছাড়া নিন্মমানের ও ত্বকের জন্য ক্ষতিকারক বিপুল পরিমান প্রসাধনী ধ্বংস করা হয়েছে। তবে অভিযানের খবর পেয়ে আগে থেকেই প্রতিষ্ঠানটির মালিক কামরুজ্জামান রিপন গাঁ ঢাকা দিয়েছে। তার সাথে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি। র‌্যাবের পক্ষ থেকে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকলে বলে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :