1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
সাভারে সম্মিলিত তরুণ সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত এনসিপির ঢাকা জেলার ৭ নেতা শোকজ : ৫ জনকে সাময়িক অব্যাহতি আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে নবীনগর-চন্দ্রা সড়ক অবরোধ সাভারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে খোরশেদ আলম সাভারে জেলা পরিষদের জমি উদ্ধার ও উন্নয়ন পরিকল্পনা জোরদার প্রকাশিত সংবাদে আবাসিক গৃহ নির্মাণ সমবায় সমিতি লি:-এর প্রতিবাদ সাভারে তিন মাসে ২৪ ধর্ষণ মামলা, লোকলজ্জায় থানায় যান না অনেকেই সাভারে খাদ্য অধিদপ্তরের ৩৬১ বস্তা চাল জব্দ, আটক-৩ সাভার পৌর বিএনপি নেতা বিল্টুর দাফন সম্পন্ন ‎সাভারের সাব-রেজিস্ট্রার জাকিরের অপসারণ দাবিতে বিক্ষোভ; ২৪ ঘণ্টার আল্টিমেটাম  ‎

নবনির্বাচিত ডেপুটি স্পিকারের বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা

  • আপডেট সময় : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২

সংবাদ ডেস্ক: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদিতে ৩ সেপ্টেম্বর শনিবার ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শাসুল হক টুকু। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি। এসময় গোপালগঞ্জ এবং পাবনার বেড়া ও সাথীয়া উপজেলা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এসময় ডেপুটি স্পিকার বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ঘটনা ছিল পুরো জাতিকে হত্যা করার সামিল। এ হত্যাকাণ্ডের মূল লক্ষ্য ছিল মুক্তিযুদ্ধের চেতনাকে বিনাশ করা। বাংলাদেশে এখনো ষড়যন্ত্র চলছে। এ ষড়যন্ত্রকে মোকাবিলা করতে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সব বাঙালিকে এক হওয়ার আহ্বান জানান তিনি। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ডেপুটি স্পিকার আরও বলেন, সরকারি দল, বিরোধী দলসহ সব দলের সংসদ সদস্যরা মন খুলে কথা বলছেন। দেশের সংবিধান দিয়েছেন বঙ্গবন্ধু। সংবিধান ও কার্যপ্রণালী বিধি অনুযায়ী সংসদ সদস্যদের পরিচালনা করা আমাদের দায়িত্ব।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :