1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন

সাভারে ঝটিকা মিছিলের ঘটনায় ৮ জন গ্রেপ্তার

  • আপডেট সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদ রিপোর্ট: সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে ঝটিকা মিছিলের চেষ্টাকালে ৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ১৩ সেপ্টেম্বর রবিবার দুপুর ১টা ৫ মিনিটের দিকে সাভার মডেল থানাধীন বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি)-এর সামনে ঢাকা-আরিচা মহাসড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশের তথ্যমতে, পলাতক ছাত্রলীগ নেতা ও সাভার পৌর ছাত্রলীগের সভাপতি মাসুম দেওয়ানের অর্থায়নে এ ঝটিকা মিছিলের আয়োজন করা হয়।
গ্রেপ্তাররা হলেন কুড়িগ্রামের মোঃ ফিরোজ মিয়া, নড়াইলের মোঃ রিয়াদ, পটুয়াখালীর মোঃ সোয়াদ, কিশোরগঞ্জের মোঃ মাসুম, গাইবান্ধার মোঃ জিন্নাত, ঠাকুরগাঁওয়ের ইসমাইল হোসেন, শরীয়তপুরের মোঃ তামিম সিকদার এবং সাভারের মোঃ সাকিন ইসলাম। তাদের মধ্যে কয়েকজন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত এবং কয়েকজন স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :