1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

সাভার-আশুলিয়ায় ইয়াবাসহ ৫ জন গ্রেপ্তার

  • আপডেট সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদ রিপোর্ট : সাভার ও আশুলিয়ায় পৃথক অভিযানে ২২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। পুলিশের দাবি, গ্রেফতারকৃতরা মাদক ব্যবসায়ী। ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ৭ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা সাতটার দিকে পৌর এলাকার ব্যাংক কলোনি মহল্লায় অভিযান চালিয়ে মো. সানোয়ার হোসেন (৪২) ও আমিনুল ইসলাম (৪৩) নামে দুজনকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন ৫ গ্রাম এবং আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।

অপরদিকে, ৮ সেপ্টেম্বর মঙ্গলবার ভোর ছয়টার দিকে আশুলিয়ার বলিভদ্র এলাকায় অভিযান চালিয়ে মো. সিয়াম হোসেন (২৬), ইমতিয়াজ শেখ শান্ত (২৯) ও মো. মেহেদী হাসান হিরু (৫২) নামে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার ওজন ১৭ গ্রাম এবং আনুমানিক মূল্য ৫১ হাজার টাকা। ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে অভিযানে ডিবির সদস্যরা অংশ নেন। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে। এছাড়া গ্রেপ্তারকৃত মেহেদী হাসান হিরুর বিরুদ্ধে আরও দুটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :