1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
সর্বশেষ :

স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে চায় সরকার

  • আপডেট সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

সংবাদ রিপোর্ট: দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে সরকার বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। ১৫ আগস্ট শনিবার সাভারের বাংলাদেশ হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নতুন ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, রাজনৈতিক বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ না থেকে বাস্তবসম্মত পরিকল্পনা ও উদ্যোগের মাধ্যমে দেশের স্বাস্থ্য খাতের সমস্যাগুলো সমাধান করতে চায় সরকার। দীর্ঘদিনের অবহেলা ও সংকট কাটিয়ে স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের পর থেকেই জনগণকে স্বস্তি দিতে দিনরাত কাজ করা হচ্ছে। এবারের বাজেটে দেশের ইতিহাসে স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। ডা. এম এ মুহিত বলেন, পুরোনো ধারার রাজনীতি থেকে বেরিয়ে সরকার নতুন বন্দোবস্ত ও নতুন বাংলাদেশের পথে এগিয়ে যাচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফজলে রাব্বীসহ স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :