1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
সর্বশেষ :

যুব উন্নয়নে দুর্নীতি সহ্য নয়: আমিনুল হক

  • আপডেট সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

সংবাদ রিপোর্ট: দেশের যুবসমাজকে আধুনিক প্রশিক্ষণ ও কর্মসংস্থানের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তরের ওপর গুরুত্বারোপ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক। একই সঙ্গে যুব উন্নয়ন অধিদপ্তরের ঋণ বিতরণ ও বিভিন্ন প্রকল্পে দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ১৫ আগস্ট শনিবার সকালে সাভারের জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে ‘নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মপরিকল্পনা প্রণয়ন’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ঋণ বিতরণ বা কোনো প্রকল্পে দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। আগামী সাত দিনের মধ্যে উপজেলা ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের যুব উন্নয়নের আধুনিকায়নে সুনির্দিষ্ট প্রস্তাবনা জমা দেওয়ার নির্দেশ দেন তিনি। তিনি আরও বলেন, ফ্রিল্যান্সিং, মোবাইল সার্ভিসিং, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও তৃতীয় ভাষাসহ প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ উপজেলা পর্যায়ে সম্প্রসারণ করা হচ্ছে। যুবকদের প্রযুক্তিনির্ভর দক্ষ করে দেশ-বিদেশের শ্রমবাজারের উপযোগী করে গড়ে তোলাই সরকারের অন্যতম লক্ষ্য। কর্মশালায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহবুব উল আলম বিশেষ অতিথি এবং যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মোঃ মোতাহার হোসেন সভাপতিত্ব করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :