
সংবাদ রিপোর্ট: সাভারে মোফাজ্জল- মোমেনা চাকলাদার মহিলা ডিগ্রি কলেজে ভাবগাম্ভীর্য ও মর্যাদায় পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। দিবসটি উপলক্ষ্যে ৫ আগস্ট বুধবার সকালে কলেজের শিক্ষার্থীদের মধ্যে অনুষ্ঠিত হয় রচনা, আবৃত্তি এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি ব্যারিস্টার শিহাব উদ্দিন খান। বিপুল সংখ্যক শিক্ষার্থী এবং কলেজের শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।
শিহাব তার বক্তব্যে বলেন, আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় ফ্যাসিবাদ সর্বভাবে পরিত্যাজ্য। হাসিনার ফ্যসিবাদ গেছে, কিন্তু কিছু কিছু ফ্যাসিবাদী চরিত্র বিভিন্ন স্থানে এখনো রয়ে গেছে। ফ্যসিবাদী চরিত্র হলো ক্ষমতার অপব্যবহার, স্বৈরাচারী আচরন, স্বজনপ্রীতি, দূর্নীতি। তিনি বলেন, ‘আজকের এই দিনে সবাইকে ফ্যাসিবাদী চরিত্র মুক্ত হওয়ার দীক্ষা নিতে হবে। সেই সাথে ফ্যসিবাদের করুন পরিনতি সম্পর্কেও শিক্ষা নিতে হবে।
এর আগে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়। ‘ প্রধান অতিথির বক্তব্য শেষে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।
Leave a Reply