1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন

সাভার পৌর বিএনপি নেতা বিল্টুর দাফন সম্পন্ন

  • আপডেট সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

সংবাদ রিপোর্ট : ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, সাভার পৌর বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিলর খন্দকার শাহ মঈনুল হোসেন বিল্টু ২১ এপ্রিল মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি লিভার সিরোসিসে ভুগছিলেন। তার মৃত্যুতে স্বজন, দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। মঙ্গলবার রাত ৯টায় সাভারের অধরচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।
জানা যায়, গত ১৩ ফেব্রুয়ারি চিকিৎসার জন্য ভারতের হায়দরাবাদে যান বিল্টু। সেখানে এআইজি হাসপাতালে চিকিৎসা শেষে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে দেশে ফেরেন। অবস্থার উন্নতি না হওয়ায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার জানাজায় বিভিন্ন রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সহ-পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, ঢাকা-৩ আসনের সংসদ সদস্য ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, ঢাকা-২০ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ তমিজ উদ্দিন, ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী, ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মোরাদ, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, সাভার পৌরসভার সাবেক মেয়র আলহাজ মো. রেফাত উল্লাহসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। খন্দকার শাহ মঈনুল হোসেন বিল্টুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। শোকবার্তায় তিনি বলেন, বিল্টু আজীবন বিএনপির রাজনীতির সঙ্গে নিবেদিত ছিলেন। কঠিন সময়েও তিনি দলের জন্য কাজ করেছেন এবং নেতাকর্মীদের সংগঠিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার মৃত্যুতে সাভার বিএনপি একজন ত্যাগী ও সাহসী নেতাকে হারিয়েছে, যার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :