1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

মারা গেছেন সাভার পৌর বিএনপি’র সভাপতি বিল্টু 

  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

সংবাদ রিপোর্ট : সাভার পৌর বিএনপি’র সভাপতি ও সাবেক ওয়ার্ড কাউন্সিলার খন্দকার শাহ মঈনুল হোসেন বিল্টু ২১ এপ্রিল মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তিনি সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস রোগে আক্তান্ত ছিলেন। তার মৃত্যুতে স্বজন, দলের নেতাকর্মী এবং শুভাকাঙ্খীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

জানা গেছে, খন্দকার শাহ মঈনুল হোসেন বিল্টু গত ১৩ ফেব্রুয়ারী ভারতের হায়দারাবাদে চিকিৎসার জন্য যান। সেখানে এআইজি হাসপাতালে চিকিৎসা শেষে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে দেশে ফিরেন।

কিন্তু শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থা ভালো হওয়ার সম্ভাবনা না থাকায় সাভারে আনা হয়। আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এনাম মেডিকেল কলেজ হাসপাতালের একাধিক কর্মকর্তা ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে, বিল্টুর মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক শোক বার্তায় তিনি বলেছেন বিল্টুর অকাল মৃত্যুতে দলের অপূরণীয় ক্ষতি হলো। দল একজন নিবেদিত কর্মীকে হারালো।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :