1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

সাভারে হাসপাতালের বিলের জন্য ১২ ঘণ্টা পর লাশ হস্তান্তর!

  • আপডেট সময় : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

সংবাদ রিপোর্ট: সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে বিলের জন্য ১২ ঘণ্টা লাশ মর্গে রাখার পরে হস্তান্তর করা হয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, রাতে রোগীর মৃত্যু হলেও স্বজনরা সকালে লাশ নিয়েছেন। ১৪ ফেব্রুয়ারি শনিবার বেলা ১১টার দিকে সাভারের এনাম মেডিকলে কলেজ হাসপাতাল থেকে মৃত ব্যক্তির ছেলে সজল বেপারী তার বাবার লাশ নিয়ে নিজ বাড়ি মানিকগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়। মৃত ব্যক্তির নাম-আয়নাল বেপারী (৭০)। তিনি মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার গঙ্গারামপুর গ্রামের বাসিন্দা । মৃত আয়নাল বেপারীর ছেলে সজল বেপারী বলেন, আমার বাবা আয়নাল বেপারীর স্ট্রোক করে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। এরপরে উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকলে কলেজ হাসপাতালে ভর্তি করি। এসময় চিকিৎসাধীন অবস্থায় আমার বাবা শুক্রবার মারা যায়। রাত ১০টার দিকে হাসপাতালের চিকিৎসক আমার বাবার মৃত্যু বিষয়টি পরিবারকে জানায়। এর আগে ওষুধ বিলসহ বিভিন্ন বিল বাবদ ৩৩ হাজার টাকা হাসপাতালে পরিশোধ করেছি। কিন্তু রাতে আমার বাবার যখন মৃত্যু হয় তখন হাসপাতাল কর্তৃপক্ষ ২৮ হাজার টাকা বিল পাবে বলে জানায়। সেই বিলের টাকা দিতে না পারায় বাবার লাশ এনাম মেডিকলে কলেজ হাসপাতালের মর্গে রাখা হয় এবং লাশ নিতে দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। পরে সকালে ওই হাসপাতালের এক ডাক্তারের মাধ্যমে অনেক কষ্ট করে ১০ হাজার টাকা ম্যানেজ করে দিয়ে বাবার মরদেহ বেলা সাড়ে ১০ টার দিকে হাসপাতাল থেকে বের করি। পরে অ্যাম্বুলেন্সে করে ১১টার দিকে হাসপাতাল এলাকা ত্যাগ করেন বলে জানান তিনি। এ বিষয়ে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুল ইসলামের কাছে জানতে চাই তিনি বলেন, আয়নাল নামে এক ব্যক্তি রাত ১২টার দিকে মৃত্যু হয়েছিল। কিন্তু পরিবারের স্বজনরা রাতে লাশ নিতে পারেনি। পরে সকালে এনাম মেডিকেল হাসপাতালের ডাক্তারের মাধ্যমে বিল কমিয়ে লাশ নিয়ে গেছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :