1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন

আশুলিয়ায় ১৫১ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপডেট সময় : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬

আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় ঢাকা জেলা ডিবি (উত্তর) পুলিশের পৃথক দুটি অভিযানে ১৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ডিবি (উত্তর) ঢাকা জেলার অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আঃ সালাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ৩১ জানুয়ারি শনিবার রাতে আশুলিয়া থানাধীন ডেন্ডাবর পশ্চিমপাড়া এলাকা থেকে মোঃ সোহেল শেখ (৩৯) ও মোঃ মেহেদী হাসান শাওন (৩৮)-কে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেন। অপর এক অভিযানে এসআই (নিঃ) মোঃ আরিফুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ১ ফেব্রুয়ারি রবিবার রাতে সাভার থানাধীন বলিয়ারপুর এলাকা থেকে মোঃ মোশারফ (৪০)-কে ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের সিডিএমএস পর্যালোচনায় মোঃ সোহেল শেখের বিরুদ্ধে পূর্বে একটি মামলা থাকার তথ্য পাওয়া গেছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :