1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন

সাভারে পার্কিং করা বাসে আগুন 

  • আপডেট সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

সংবাদ রিপোর্ট: সাভারে পার্কিং করা একটি যাত্রীবাহী বাসে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে আগুনের ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। ১৩ ডিসেম্বর শনিবার রাত ১০ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা বাসস্ট্যান্ডের আরিচামুখি লেনে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।  সাভার ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মেহেরুল ইসলাম বলেন, সাভার ফায়ার সার্ভিসে ১০ টার ২ মিনিটে ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা বাসস্ট্যান্ডে বাসে আগুনের খবর আসে। পরে সাভার ফায়ার সার্ভিসের এক ইউনিট ১০ টা ৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর ফায়ার সার্ভিসের চেষ্টায় ১০ টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কে বা কারা বাসে আগুন দিয়েছে তা জানা যায়নি। এছাড়া কোনও হতাহতের খবর এবং ক্ষয়ক্ষতির পরিমান নিদিষ্ট করা সম্ভব হয়নি। তবে প্রাথমিক ধারণা, দুর্বৃত্তরা বাসে আগুন দিতে পারে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।  সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে বাসের চালক বা মালিকের সন্ধান এখনো পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত খুঁতিয়ে দেখা হচ্ছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :