1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :

সাভারে আবাসিক হোটেল থেকে আটক ২২

  • আপডেট সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

সংবাদ রিপোর্ট: অসামাজিক কার্যকলাপের অভিযোগ সাভারে ডুবাই গেস্ট হাউজ নামে এক আবাসিক হোটেল থেকে ৯ নারীসহ ২২ জনকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ। ১৪ অক্টোবর মঙ্গলবার রাতে সাভার বাজার বাসস্ট্যান্ডে ডুবাই গেস্ট হাউজ নামে আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়েছে। তবে তাৎক্ষণিক ভাবে আটককৃতদের নাম পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, অসামাজিক কার্যকলাপের অভিযোগ ৯ নারীসহ ২২ জনকে থানা নিয়ে আসা হয়েছে। তবে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আটককৃতদের মধ্যে কেউ স্বামী-স্ত্রী থাকতে পারে। সে কারণে যাচাই-বাছাই করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :