1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে আশুলিয়ায় উঠান বৈঠক অনুষ্ঠিত

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

আশুলিয়া প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র সংস্কার বিষয়ক ৩১ দফা বাস্তবায়ন এবং সাধারণ জনগণকে সে বিষয়ে অবহিত করার লক্ষ্যে আশুলিয়ায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ১৩ অক্টোবর সোমবার বিকেলে আশুলিয়ার দোসাইদ এলাকার ৩নং ওয়ার্ডে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান। স্থানীয় নেতা মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, তারেক রহমানের উপস্থাপিত ৩১ দফা শুধু বিএনপির নয়, এটি জনগণের মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের রূপরেখা। দেশের সার্বিক পরিবর্তন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় এই দফাগুলো বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় নেতারা আরও জানান, আগামী দিনে এই ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে দলীয়ভাবে ধারাবাহিকভাবে এ ধরনের উঠান বৈঠক অব্যাহত রাখা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :