1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন

আশুলিয়ায় তারেক রহমানের ৩১ দফা প্রচার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

আশুলিয়া প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কার ও পুনর্গঠনের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আশুলিয়ায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ৯ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে আশুলিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আড়াগাঁও পশ্চিমপাড়া এলাকায় স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান। বক্তব্যে তিনি বলেন, দেশের বর্তমান সংকট থেকে মুক্তি পেতে আমাদের সকলকে তারেক রহমানের ৩১ দফা নিয়ে ঘরে ঘরে যেতে হবে এবং জনগণকে এর গুরুত্ব সম্পর্কে জানাতে হবে। হাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই উঠান বৈঠকে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রুস্তম আলী শিকদার।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :