1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

জনগণের ঐক্যবদ্ধতাই বিএনপির মূল শক্তি মোহাম্মদ আইয়ুব খান

  • আপডেট সময় : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

আশুলিয়া প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি সুখী ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব হবে বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান। তিনি বলেন, বাংলার জনগণের ঐক্যবদ্ধতাই বিএনপির মূল শক্তি। এই শক্তিই আগামীতে সুন্দর ও সুখী বাংলাদেশ গড়তে সবচেয়ে বড় অবদান রাখবে। ৩ অক্টোবর শুক্রবার বিকেলে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের গাজিরচট আকবর মণ্ডল স্কুল মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এ সময় মোহাম্মদ আইয়ুব খান নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রতিটি ঘরে ঘরে তারেক রহমানের ৩১ দফা পৌঁছে দিতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশুলিয়া থানা যুবদলের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ আলী মুন্সী। এতে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আরিফুর রহমান আরিফ, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি শহিদুল ইসলাম, ঢাকা জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মুন্না, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল হামিদ, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মেহফুজুল আলম সাগর, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-দপ্তর সম্পাদক ইশতিয়াক এনাম ভূঁইয়া তানিম, ঢাকা জেলা যুবদলের সাবেক শিল্পবিষয়ক সম্পাদক লিটন আহমেদ, ধামসোনা ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম নান্নু, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোক্তার হোসেন, যুবদল নেতা শরীফ এছাড়াও স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :