1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ০২ মে ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাভারে সম্মিলিত তরুণ সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত এনসিপির ঢাকা জেলার ৭ নেতা শোকজ : ৫ জনকে সাময়িক অব্যাহতি আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে নবীনগর-চন্দ্রা সড়ক অবরোধ সাভারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে খোরশেদ আলম সাভারে জেলা পরিষদের জমি উদ্ধার ও উন্নয়ন পরিকল্পনা জোরদার প্রকাশিত সংবাদে আবাসিক গৃহ নির্মাণ সমবায় সমিতি লি:-এর প্রতিবাদ সাভারে তিন মাসে ২৪ ধর্ষণ মামলা, লোকলজ্জায় থানায় যান না অনেকেই সাভারে খাদ্য অধিদপ্তরের ৩৬১ বস্তা চাল জব্দ, আটক-৩ সাভার পৌর বিএনপি নেতা বিল্টুর দাফন সম্পন্ন ‎সাভারের সাব-রেজিস্ট্রার জাকিরের অপসারণ দাবিতে বিক্ষোভ; ২৪ ঘণ্টার আল্টিমেটাম  ‎

সাভারে বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করলেন প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ

  • আপডেট সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫

সংবাদ রিপোর্ট: সাভার পৌরসভার ৪নং ওয়ার্ডের দক্ষিণপাড়া পূজা মন্দির, দক্ষিণপাড়া যশাইতলা পূজা মন্দির এবং দক্ষিণপাড়া মাধাইদাস সাহা পূজা মন্দির পরিদর্শন করেছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আবদুল হাফিজ। এসময় তিনি পূজা মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা, সাজসজ্জা ও পূজার সার্বিক আয়োজন ঘুরে দেখেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুবকর সরকার, সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল আমিন, সাভার মডেল থানার অফিসার ইনচার্জ জুয়েল মিয়া, আশুলিয়া থানার অফিসার ইনচার্জ মো. হান্নান, ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. জালাল উদ্দিন, সাভার মডেল থানার পরিদর্শক (অপারেশন) হেলাল উদ্দিন, সাভার পূজা উদযাপন কমিটির সভাপতি বরুণ ভৌমিক নয়ন, সাধারণ সম্পাদক প্রদীপ দাসসহ আনসার ও ভিডিপি কর্মকর্তারা। এছাড়াও বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সমাজসেবকরাও তাদের সঙ্গে ছিলেন। তারা পূজা মণ্ডপের আয়োজক এবং ভক্তদের সঙ্গে মতবিনিময় করেন এবং শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা উদযাপনের জন্য সকলের সহযোগিতা কামনা করেন। পরিদর্শন শেষে কর্মকর্তারা বলেন, দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি সামাজিক সম্প্রীতি ও মিলনের প্রতীক। সবার সম্মিলিত সহযোগিতায় পূজা মণ্ডপগুলোতে শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :