1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

আশুলিয়ায় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপে বিএনপির অনুদান প্রদান

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

আশুলিয়া প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতৃবৃন্দ। এ সময় তারা তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করেন। অনুদান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাভার উপজেলার সাবেক চেয়ারম্যান ও ঢাকা-১৯ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ কফিল উদ্দিন আহমেদ, সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মইনুল ইসলাম বিল্টু, আশুলিয়া থানা বিএনপির সহ-সভাপতি ও পাথালিয়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী বাসেদ দেওয়ানসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় মোহাম্মদ কফিল উদ্দিন আহমেদ হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে বলেন, আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাতে এসেছি। আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করুন এবং দেশের বর্তমান সংকট থেকে মুক্ত করতে সহযোগিতা করুন। অপরদিকে বাসেদ দেওয়ান বলেন, আমি এই এলাকার সন্তান। আপনাদের মাঝে এসে আমি আগামী নির্বাচনে ধানের শীষের প্রতীকে ভোট চাইছি। কেবল বিএনপি সরকার গঠন করতে পারলেই এলাকায় শান্তিপূর্ণভাবে বসবাস করা সম্ভব হবে। এছাড়াও সাভার ও আশুলিয়ার বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :