1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঢাকা রেঞ্জের সব থানায় থাকবে এসপি’র নিজস্ব সোর্স সাভারে খোলা ও নিবন্ধনবিহীন বীজ বিক্রিতে ২ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা গেন্ডা বাজারে জাহাঙ্গীরের দোকানে পচা-বাসি মাংস: লাখ টাকা জরিমানা সাভারে বহুতলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু  কলকাতার হোটেলে আগুনে নিহত সাভারের ব্যবসায়ী বাবুর দাফন সম্পন্ন সাভারে পৌর এলাকায় জলাবদ্ধতা, অর্ধশতাধিক পরিবার পানিবন্দি নারীর ক্ষমতায়ন উন্নয়ন বিষয়ক সার্টিফিকেট কোর্সের মাঠকর্ম সাভারে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার শিহাবকে সংবর্ধনা সাভারে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

বেগুনের কোরমার সহজ রেসিপি

  • আপডেট সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

সংবাদ ডেস্ক: সামনে দুর্গা পূজা। পূজাতে চেনা–অচেনা স্বাদে জমে ওঠে খাবার টেবিল। অনেক বাড়িতেই নিরামিষ খাওয়ার চল রয়েছে। নিরামিষের বিশেষ আয়োজন হিসেবে টেবিলে রাখতে পারেন বেগুনের কোরমা। বেগুন ভাজা কিংবা বেগুনের ভর্তা বদলে বেগুনের কোরমা রান্না করলে স্বাদে ভিন্নতা আসবে।

আসুন জেনে নেওযা যাক বেগুনের কোরমা কীভাবে তৈরি করবেন-
উপকরণ

১. বেগুন ৩-৪টি

২. টক দই আধা কাপ

৩. টমেটো কুচি আধ কাপ

৪. লবণ স্বাদমতো

৫. চিনি ১ চা চামচ

৬. মরিচ গুঁড়া ২ চা চামচ

৭. তেজপাতা ২টি

৮. ছোট এলাচ ৩টি

৯. লবঙ্গ ৪টি

১০. দারুচিনি ১ টি

১১. শাহি জিরা বাটা ১ চা চামচ

১২. হলুদ গুঁড়া ১ চা চামচ

১৩. আদা বাটা ১ চা চামচ

১৪. ঘি ১ টেবিল চামচ

১৫. তেল প্রয়োজনমতো

১৬. পানি পরিমাণমতো

প্রস্তুত প্রণালি
প্রথমে বেগুনগুলো লম্বা করে কেটে নিন। এবার সামান্য লবণ এবং হলুদ দিয়ে মেখে তেলে ভেজে তুলে রাখুন। অন্যদিকে এলাচ, লবঙ্গ দারুচিনি থেঁতো করে নিন। কড়াইতে তেল গরম করে তেজপাতা আর থেঁতো করা গরমমসলা দিয়ে ফোঁড়ন দিন। এরপর টমেটো কুচি, সব গুঁড়া এবং বাটা মসলা দিয়ে ভালো করে কষিয়ে নিন। কষানোর পর টক দই, চিনি, লবণ দিয়ে আবার কষিয়ে পানি দিন। পানি ফুটে উঠলে ভেজে রাখা বেগুন দিয়ে ঢেকে দিন। সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন। ঝোল ঘন হলে ঘি ছড়িয়ে নামিয়ে নিন। গরম গরম ভাত, লুচি,পরোটা বা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করুন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :