1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ০২ মে ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
সাভারে সম্মিলিত তরুণ সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত এনসিপির ঢাকা জেলার ৭ নেতা শোকজ : ৫ জনকে সাময়িক অব্যাহতি আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে নবীনগর-চন্দ্রা সড়ক অবরোধ সাভারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে খোরশেদ আলম সাভারে জেলা পরিষদের জমি উদ্ধার ও উন্নয়ন পরিকল্পনা জোরদার প্রকাশিত সংবাদে আবাসিক গৃহ নির্মাণ সমবায় সমিতি লি:-এর প্রতিবাদ সাভারে তিন মাসে ২৪ ধর্ষণ মামলা, লোকলজ্জায় থানায় যান না অনেকেই সাভারে খাদ্য অধিদপ্তরের ৩৬১ বস্তা চাল জব্দ, আটক-৩ সাভার পৌর বিএনপি নেতা বিল্টুর দাফন সম্পন্ন ‎সাভারের সাব-রেজিস্ট্রার জাকিরের অপসারণ দাবিতে বিক্ষোভ; ২৪ ঘণ্টার আল্টিমেটাম  ‎

সাভারে পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টার থেকে হাত বাঁধা যুবকের লাশ উদ্ধার

  • আপডেট সময় : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

সংবাদ রিপোর্ট: সাভারে পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টার থেকে অর্ধগলিত অজ্ঞাত (৩০) এক যুবকের হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২৯ আগস্ট শুক্রবার সন্ধ্যায় সাভার সরকারি কলেজের সামনে পরিত্যক্ত ‘সাভার পৌর কমিউনিটি সেন্টারের’ দ্বিতীয় তলা থেকে অজ্ঞাত ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। স্থানীয়রা জানান, সাভার মডেল থানার কাছে হওয়ায় পৌর কমিউনিটি সেন্টারে পুলিশ পুলিশ সদস্যরা বসবাস করতে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৫ই আগস্টের দিন কমিউনিটি সেন্টার আগুনে পুড়িয়ে দেয়। এরপর থেকেই ওই কমিউনিটি সেন্টার অপরিত্যক্ত ভাবেই ছিল। সেই সুযোগে মাদক সেবনকারীরা ওই অপরিত্যক্ত ভবনকে ব্যবহার করতেন। আজ হঠাৎ ওই ভবনের ভেতর থেকে র্দুগন্ধ পেয়ে স্থানীয়রা সাভার মডেল থানা পুলিশকে খবর দেন। সাভার মডেল থানার উপ পরিদর্শক (এসআই) সেকেন্দার আলী বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। হাত বাধা অর্ধগলিত লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ধারণা করছি কমপক্ষে পাঁচদিন আগে তাকে হত্যা করা হয়েছে। নিহতের পরিচয় নিশ্চিতের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) খবর দেওয়া হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা। এ ঘটনা সবার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :