1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
সর্বশেষ :

ঢাকা-১৯ আসনে থাকতে চেয়ে বিরুলিয়ায় মানববন্ধন

  • আপডেট সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

 

সংবাদ রিপোর্ট : নির্বাচন কমিশন কর্তৃক সংসদীয় আসন পূর্নবিন‍্যাস পক্রিয়ায় সাভারের বিরুলিয়া ইউনিয়নকে কেরানীগঞ্জ ঢাকা-২ আসনে অন্তর্ভুক্তি প্রস্তাবের প্রতিবাদে ও ঢাকা-১৯ আসনে বহাল রাখার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৩ আগস্ট বুধবার সকালে সাভারের বিরুলিয়া সেতুর বেড়িবাধ সংলগ্ন সড়কে এই কর্মসূচি পালন করেন ইউনিয়নের সাধারণ জনগণ।

এ সময় সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, জাতীয় পার্টির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক বাহাদুর ইসলাম ইমতিয়াজসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

এ সময় বক্তারা বলেন, বিরুলিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের জীবনযাত্রা, সামাজিক ও অর্থনৈতিক কার্যক্রম সহজ ও সামঞ্জস্যপূর্ন হওয়ায় আমরা ঢাকা-১৯ আসনের সাথেই থাকতে চাই। আসন পূর্নবিন‍্যাসে নতুন করে ঢাকা-২ আসনের সাথে সম্পৃক্ত করার প্রস্তাব অপ্রত্যাশিত। এর পেছনে অন্য কোনো কারণ আছে। বিরুলিয়াকে ঢাকা-২ আসনে অন্তর্ভূক্ত করা হলে কেরানীগঞ্জের সাথে সাভারের ভৌগোলিক দূরত্ব থাকায় সকল কার্যাবলী সম্পাদন করতে এলাকাবাসির আগের চেয়ে প্রায় চারগুণ বেশি কষ্ট হবে। এবং দূর্ভোগ পোহাতে হবে। বিরুলিয়া ইউনিয়নকে পূর্বের ন‍্যায় ঢাকা-১৯ এর সাথে বহাল রাখা না হলে পরবর্তীতে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :