1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন

আশুলিয়ায় আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার

  • আপডেট সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫

আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১ আগস্ট শুক্রবার রাতে আশুলিয়ার শিমুলিয়া, কুঁরগাও ও কুমকুমারী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি ২ আগস্ট শনিবার দুপুরে গণমাধ্যমকে নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান। গ্রেপ্তারকৃতরা হলেন সাভার উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সেলিম কবির (৪৮), তিনি শিমুলিয়া এলাকার বাসিন্দা হাজী জয়নাল আবেদীনের ছেলে। দ্বিতীয়জন মিলন মিয়া (৫০), ফরিদপুর জেলার বোয়ালমারী থানার বাইখির এলাকার বাসিন্দা, তিনি আশুলিয়ার কুঁরগাও সোসাইটিতে থেকে দলীয় মিছিল-মিটিংয়ে সক্রিয় ছিলেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে উসকানিমূলক লেখালেখি করতেন। তৃতীয়জন হাজী মোশাররফ মৃধা (৪৮), কুমকুমারী এলাকার বাসিন্দা ও আশুলিয়া থানা আওয়ামী লীগের সদস্য। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে আত্মগোপনে থেকে আওয়ামী লীগের মিছিলে অংশগ্রহণ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দলীয় কার্যক্রমে সক্রিয় ছিলেন। ওসি আব্দুল হান্নান বলেন, ২ আগস্ট শনিবার সকালে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। তাদের মধ্যে সেলিম কবিরের পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :