1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন

সাভারে এক্সপ্রেসওয়ের টার্নিং পয়েন্ট স্থাপনের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

সংবাদ রিপোর্ট: সাভারের বলিয়ারপুর এলাকায় ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রস্তাবিত টার্নিং পয়েন্ট স্থাপন পরিকল্পনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এ নিয়ে ২৪ জুলাই, বৃহস্পতিবার বিকেলে বলিয়ারপুর বাসস্ট্যান্ডে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন তারা। প্রতিবাদকারীরা ঢাকা-আরিচা মহাসড়কের একটি অংশ অবরোধ করে কয়েক ঘণ্টাব্যাপী অবস্থান নেন। প্রতিবাদ কর্মসূচিতে নারী, পুরুষ ও শিশু—সব বয়সী কয়েক হাজার মানুষ অংশ নেন। তারা হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে স্লোগান দেন এবং সরকারের প্রতি এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান। স্থানীয়দের অভিযোগ, এক্সপ্রেসওয়ের টার্নিং পয়েন্ট স্থাপনের জন্য ইতোমধ্যে তাদের বসতবাড়ি, মসজিদ, মন্দির, বিদ্যালয় ও খেলার মাঠের ওপর অধিগ্রহণের নোটিশ পাঠানো হয়েছে। এতে তাদের স্বাভাবিক জীবনযাত্রা হুমকির মুখে পড়েছে। প্রতিবাদকারীরা জানান, এই এলাকা দীর্ঘদিন ধরে বসবাসযোগ্য আবাসিক এলাকা হিসেবে গড়ে উঠেছে। এখানে শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক অবকাঠামো রয়েছে, যা নষ্ট হয়ে যাবে এই প্রকল্প বাস্তবায়িত হলে। তারা বলেন, “প্রয়োজনে রক্ত দেব, তবুও ভিটেমাটি ছাড়ব না। এক্সপ্রেসওয়ের টার্নিং পয়েন্ট অন্য কোথাও সরিয়ে নেওয়া হোক।” এলাকাবাসীর দাবির প্রতি সরকারের দায়িত্বশীল মনোভাব দেখানো এবং প্রকল্পের স্থান পুনর্বিবেচনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :