1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
সর্বশেষ :

সাভারে ইয়াবাসহ টেকনাফ থেকে আসা ব্যক্তি গ্রেফতার

  • আপডেট সময় : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

সংবাদ রিপোর্ট : সাভার পৌর এলাকার গেন্ডা মহল্লা থেকে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছে। ১০ জুলাই বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় গ্রেপ্তার হওয়া মাদক ব্যবসায়ীর নাম মো: জালাল আহমেদ (৬৩)। তিনি পৌরসভার গেন্ডা এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন। তার বাড়ি কক্সবাজার জেলার টেকনাফ থানার পশ্চিম সাতঘরিয়া নয়াপাড়া গ্রামে। পুলিশের অভিযানে ৫’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ ধরা পড়েন মৃত আব্দুল আলীর ছেলে জালাল আহমেদ। যার আনুমানিক মূল্য দের লাখ টাকা।

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় এসআই জাকির আল আহসানের নেতৃত্বে ঢাকা-আরিচা মহাসড়কের পাকিজা মোড়ে এসএ পরিবহনের সামনে পুলিশের একটি দল এ অভিযান চালায়। তিনি বলেন, জালাল আহমেদ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালাচ্ছিলেন। বেশ দেখে তাকে সন্দেহ করার উপায় নেই। জিজ্ঞাসাবাদে জালাল মাদক ব্যবসার কথা অকপটে পুলিশের কাছে স্বীকার করেন। গ্রেফতারকৃত জালাল পুলিশকে জানান, দীর্ঘদিন  ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে তিনি জড়িত। প্রতি সপ্তাহে বিপুল পরিমাণ ইয়াবা কক্সবাজারের টেকনাফ থেকে ঢাকায় আনেন এবং সেগুলো সাভারের কয়েকজন মাদক ব্যবসায়ীর কাছে পাইকারি সরবরাহ দেন।জালালের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তার দেওয়া তথ্যে আরো কয়েকজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :