1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন

সাভারে কর্মচারীদের বিক্ষোভের মুখে দাবি মেনে নিল এনাম মেডিকেল কলেজ কর্তৃপক্ষ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

সংবাদ রিপোর্ট: সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে কর্মচারীরা বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছেন। পরে কর্মচারীদের বিক্ষোভের মুখে পড়ে দাবি মেনে নিয়েছে এনাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। ৩ জুলাই বৃহস্পতিবার সকাল ৮টা থেকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের কয়েক শতাধিক কর্মচারী বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেন। পরে দুপুর ১টার দিকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্তৃপক্ষ হাসপাতালের কর্মচারীদের দাবি মেনে নেওয়ার ঘোষণা দেন। কর্মচারীরা জানান, আমরা কর্তৃপক্ষের কাছে পে-স্কেল অনুযায়ী বেতন কাঠামো বাস্তবায়নের দাবি জানিয়েছেন। এছাড়া যে সব কর্মচারীরা কোভিড, ডেঙ্গু, রানা প্লাজার ধস ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কাজ করেছে তাদের সুযোগ-সুবিধা বৃদ্ধি। একই সঙ্গে প্রতি মাসের বেতন ৫ তারিখের মধ্যে প্রদানসহ কর্মচারীদের আত্মীয়-স্বজনদের চিকিৎসার খরচ ৫০ শতাংশ ছাড় দেওয়ার দাবি জানানো হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ এসে এসব দাবি মেনে নেন। এতে হাসপাতালে কর্মচারীরা কাজে যোগদান করেছে বলে জানান। এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপক শামস মোহাম্মদ এনাম বলেন, আমরা কর্মচারীদের সঙ্গে দেখা করেছি। তাদের যুক্তির দাবিগুলো মেনে নেওয়া হয়েছে বলে জানান তিনি ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :