1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ০২ মে ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
সাভারে সম্মিলিত তরুণ সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত এনসিপির ঢাকা জেলার ৭ নেতা শোকজ : ৫ জনকে সাময়িক অব্যাহতি আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে নবীনগর-চন্দ্রা সড়ক অবরোধ সাভারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে খোরশেদ আলম সাভারে জেলা পরিষদের জমি উদ্ধার ও উন্নয়ন পরিকল্পনা জোরদার প্রকাশিত সংবাদে আবাসিক গৃহ নির্মাণ সমবায় সমিতি লি:-এর প্রতিবাদ সাভারে তিন মাসে ২৪ ধর্ষণ মামলা, লোকলজ্জায় থানায় যান না অনেকেই সাভারে খাদ্য অধিদপ্তরের ৩৬১ বস্তা চাল জব্দ, আটক-৩ সাভার পৌর বিএনপি নেতা বিল্টুর দাফন সম্পন্ন ‎সাভারের সাব-রেজিস্ট্রার জাকিরের অপসারণ দাবিতে বিক্ষোভ; ২৪ ঘণ্টার আল্টিমেটাম  ‎

কাঙ্গালিনী সুফিয়ার চিকিৎসায় সহযোগিতার হাত বাড়ালেন বিএনপি নেতা খোরশেদ আলম

  • আপডেট সময় : শনিবার, ১৪ জুন, ২০২৫

সংবাদ রিপোর্ট: বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে লোক সংগীত শিল্পী কাঙ্গালিনী সুফিয়ার চিকিৎসা সেবায় সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম। ১৪ জুন শনিবার সকালে দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে সাভার পৌরসভার জামসিং এলাকায় অসুস্থ কাঙ্গালিনী সুফিয়ার ভাড়াকৃত বাসায় গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং তার চিকিৎসা সেবায় সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এ সময় চিকিৎসা সহায়তা পেয়ে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এই শিল্পী। বিএনপি নেতা খোরশেদ বলেন, আমাদের নেতা জনাব তারেক রহমানের দিকনির্দেশনায় সাভারের বিভিন্ন অসুস্থ মানুষের পাশে চিকিৎসা সহায়তা নিয়ে দাঁড়াচ্ছি তারই অংশ হিসেবে আজ শিল্পী কাঙালিনী সুফিয়ার বাসায় এসে বিএনপির পক্ষ থেকে তাকে আর্থিক সহায়তা প্রদান করি এবং তার চিকিৎসার দায়িত্ব নেই। এসময় অন্যান্যের মধ্যে পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মনিবুর রহমান চম্পক, ২নং ওয়ার্ডের মোঃ ইয়ার রহমান উজ্জ্বল, ৮নং ওয়ার্ডের মোশারফ হোসেন মোল্লা, ৭নং ওয়ার্ডের মোঃ ইউনুস খানসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে অসুস্থ হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন কাঙ্গালিনী সুফিয়া।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :