1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

সাভারে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং শাখায় “ওয়েট মার্কেট” সেবার শুভ উদ্বোধন 

  • আপডেট সময় : বুধবার, ১৪ মে, ২০২৫

সংবাদ রিপোর্ট: অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, ব্যাংক এশিয়া পিএলসি সন্ধ্যাকালীন জরুরী ব্যাংকিং টাকা লেনদেনের জন্য “ওয়েট মার্কেট” নামে একটি নতুন সেবা এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৩ মে সকালে সাভারের গেন্ডাবাজার এলাকায় ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং এর আউটলেট শাখায় এই সেবার কার্যক্রমের উদ্বোধন করা হয় । উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর চ্যানেল ব্যাংকিং এন্ড ক্যামেলকো মোহাম্মদ জিয়াউল হাসান মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেড অফ এজেন্ট ব্যাংকিং, ব্যাংক এশিয়ার পিএলসি মাহবুবুল হাসান, এজেন্ট গেন্ডা বাজার আউটলেট ব্যাংক এশিয়া পিএলসি সৈয়দ ইহামুজ্জামান সহ ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীগণ। এছাড়াও আরও উপস্থিত ছিলেন, ব্যবসায়ী সৈয়দ মাহমুদুজ্জামান মাফিক, বিশিষ্ট ব্যবসায়ী কেএম ফরিদ, সাবেক ভিপি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আশরাফ উদ্দিন খান শাহিন, হাসনাইন জিসান, বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান খান ধলামিয়া, বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান খানসহ অন্যান্য সিনিয়র কর্মকর্তা গন ও এলাকার গন্যমান্য ব্যবসায়িক বৃন্দ।এসময় প্রধান অতিথি ও ব্যাংকের কর্মকর্তাগন বক্তব্যে বাংক এশিয়া’র “ওয়েট মার্কেট ” সেবার কার্যক্রমের সুবিধা, প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :