
সংবাদ রিপোর্ট : জমি রেজিস্ট্রিতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে আশুলিয়া সাব-রেজিস্ট্রার কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ১৬ এপ্রিল বুধবার বুধবার দুপুরে আশুলিয়া সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দুদকের ঢাকা সমন্বিত জেলা ২ এর তিন সদস্যের একটি দল এ অভিযান চালায়। এ সময় দুদক কর্মকর্তারা আশুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের বিভিন্ন কক্ষে তল্লাশি চালিয়ে আবাসিক জমিতে ভবন থাকা সত্ত্বেও ভবন না দেখিয়ে দলিল রেজিস্ট্রি করা, অতিরিক্ত ফি আদায়সহ নানা অনিয়মের তথ্য পান। এ অভিযানের নেতৃত্ব দেন দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-২ এর সহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগ। তিনি সাংবাদিকদের জানান, দলিল রেজিস্ট্রেশন, তল্লাশি ও নকল উত্তোলনসহ অন্যান্য কাজে সেবা গ্রহীতাদের হয়রানি এবং ঘুষ দাবিসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে এই অভিযান পরিচালিত হয়েছে। আমরা এসব অনিয়মের সত্যতা পেয়েছি। এছাড়া অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
Leave a Reply