1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ০২ মে ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
সাভারে সম্মিলিত তরুণ সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত এনসিপির ঢাকা জেলার ৭ নেতা শোকজ : ৫ জনকে সাময়িক অব্যাহতি আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে নবীনগর-চন্দ্রা সড়ক অবরোধ সাভারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে খোরশেদ আলম সাভারে জেলা পরিষদের জমি উদ্ধার ও উন্নয়ন পরিকল্পনা জোরদার প্রকাশিত সংবাদে আবাসিক গৃহ নির্মাণ সমবায় সমিতি লি:-এর প্রতিবাদ সাভারে তিন মাসে ২৪ ধর্ষণ মামলা, লোকলজ্জায় থানায় যান না অনেকেই সাভারে খাদ্য অধিদপ্তরের ৩৬১ বস্তা চাল জব্দ, আটক-৩ সাভার পৌর বিএনপি নেতা বিল্টুর দাফন সম্পন্ন ‎সাভারের সাব-রেজিস্ট্রার জাকিরের অপসারণ দাবিতে বিক্ষোভ; ২৪ ঘণ্টার আল্টিমেটাম  ‎

সাভারে দুদকের অভিযান অনিয়ম দুর্নীতির অভিযোগ

  • আপডেট সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

সংবাদ রিপোর্ট: সাভারে পাকা রাস্তা ও ড্রেন নির্মাণ কাজে অনিয়মের অভিযোগে পৌরসভায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ৭ এপ্রিল সোমবার দুপুরে সাভার পৌরসভার রেডিও কলোনী ও রাজাশন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। দুদুকের সহকারী পরিচালক আরিফ আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন তিন সদস্যের একটি প্রতিনিধি দল। কমিটির অন্য সদস্যরা হলেন দুদুকের উপ-সহকারী পরিচালক অমিজিৎ দে ও বিলকিস বানু। অভিযান শেষে সহকারী পরিচালক আরিফ আহাম্মদ সাংবাদিকদের বলেন, সাভারের বিভিন্ন এলাকায় সাভার পৌরসভার বরাদ্দকৃত প্রকল্পে এক কোটি ৮৪ লক্ষ টাকা ব্যয়ে একটি প্যাকেজে তিনটি রাস্তা ও একটি ড্রেনের টেন্ডার হয়। এতে শিকদার কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ পায়। কিন্তু রাস্তা ও ড্রেনের কাজে ডাবল রডের জালির পরিবর্তে সিঙ্গেল রডের জালি দিয়ে কাজ করছে ওই ঠিকাদার প্রতিষ্ঠানটি। এসময় রাস্তা ও ড্রেনের নির্মাণ কাজে অনিয়ম পাওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক কাদের শিকদার ও সাভার পৌরসভা কতৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান দুদকের ওই সহকারী পরিচালক।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :