1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

সাভারে উপজেলা হোটেল শ্রমিক সংগঠনের নতুন কমিটি ঘোষণা ও মতবিনিময় সভা

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

সংবাদ রিপোর্ট: সাভার উপজেলা হোটেল শ্রমিক সংগঠনের নতুন কমিটি ঘোষণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ আগস্ট সোমবার সন্ধ্যায় সাভার পৌরসভার ছায়াবীথি এলাকায় এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম। তিনি নবগঠিত কমিটির ঘোষণা দেন। প্রধান অতিথির বক্তব্যে খোরশেদ আলম সাভার বাসীর উদ্দেশ্যে বলেন, “আমি সবসময় আপনাদের সাথে আছি। সাভারকে ছিনতাইমুক্ত, সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত ও চাঁদাবাজিমুক্ত একটি আধুনিক সাভার হিসেবে গড়ে তুলতে চাই। যেখানে তৃণমূল থেকে শুরু করে উচ্চ পর্যায়ের মানুষও শান্তিতে বসবাস করতে পারবে। এমন একটি শান্তির সাভার গড়ে তোলার জন্য সবার সহযোগিতা প্রয়োজন। আপনারা আমাকে তথ্য দিয়ে সহযোগিতা করুন, আমি আপনাদের পাশে থেকে কাজ করতে চাই।” তিনি আরও বলেন, “সাভারের সব সমস্যার সমাধান একা আমার পক্ষে সম্ভব নয়। এজন্য তৃণমূল থেকে উচ্চ পর্যায় পর্যন্ত সবার সহযোগিতা দরকার। আমরা যদি সবাই যার যার অবস্থান থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করি, তাহলেই একটি সুন্দর সাভার গড়ে তোলা সম্ভব।” সভায় সভাপতিত্ব করেন সাভার উপজেলা হোটেল শ্রমিক সংগঠনের সভাপতি ইদ্রিস আলী। এসময় আরও উপস্থিত ছিলেন পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মনিবুর রহমান চম্পক, ৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশেদুজ্জামান বাচ্চু, পাথালিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হযরত আলী, পৌর বিএনপির খান মজলিশ বাবুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :