1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
গেন্ডা বাজারে জাহাঙ্গীরের দোকানে পচা-বাসি মাংস: লাখ টাকা জরিমানা সাভারে বহুতলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু  কলকাতার হোটেলে আগুনে নিহত সাভারের ব্যবসায়ী বাবুর দাফন সম্পন্ন সাভারে পৌর এলাকায় জলাবদ্ধতা, অর্ধশতাধিক পরিবার পানিবন্দি নারীর ক্ষমতায়ন উন্নয়ন বিষয়ক সার্টিফিকেট কোর্সের মাঠকর্ম সাভারে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার শিহাবকে সংবর্ধনা সাভারে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম সাভারে বিদেশি পিস্তল-গুলিসহ ২ মাদক কারবারি আটক সাভার পৌরসভা সম্প্রসারণ ও আশুলিয়া এবং আমিনবাজার পৌরসভা হবে: প্রতিমন্ত্রী

সাভার মডেল থানা ও স্থানীয় এমপি আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ

  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

সংবাদ রিপোর্ট: সাভার মডেল থানা ও স্থানীয় এমপি নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। ৬ জুলাই সোমবার এনসিপির জুলাই পদযাত্রা সমাবেশে বোমা বিস্ফোরণ হয়। এতে দলটির দুজন কর্মী আহত হন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাভার মডেল থানায় যান নাহিদ ইসলাম ও দলটির অন্যান্য নেতারা। রাত ১১টার দিকে সাভার মডেল থানা থেকে বের হয়ে নাহিদ বলেন, (পুলিশ) যদি আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়। আগামীকাল আপনাদের নিরাপত্তা দিতে পারবে না। সাধারণ জনগণের নিরাপত্তা থাকবে না। নাহিদ ইসলাম আরও বলেন, এখানে মাদক কারবারী সন্ত্রাসীরা সাভারের মত একটা জায়গায় পুলিশের সামনে ককটেল ও বোমা মেরে পালিয়ে যেতে পেরেছে । তার মানে এটার পেছনে বড় কোন গ্রুপ জড়িত বা রাজনৈতিকভাবে পরিকল্পিতভাবে এটা করেছে। প্রশাসনের সংশ্লিষ্টতা আছে কিনা তা খতিয়ে দেখতে হবে। তিনি আরও বলেন, আমাদের দুইজন ভাই আহত হয়েছে। এঘটনায় দ্রুত সময়ের মধ্যে জড়িত দোষীদের আইনের আওতায় আনতে ও গ্রেপ্তার করার আহ্বান জানাচ্ছি। এ নিয়ে ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন জানান, এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। আমরা তদন্ত করছি। যে বা যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে তদন্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :