1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সর্বশেষ :

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মতবিনিময় সভায় এমপি সালাউদ্দিন বাবু

  • আপডেট সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬

সংবাদ রিপোর্ট: সাভার উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের সেবার মান উন্নয়ন, রোগীদের প্রতি আন্তরিকতা বৃদ্ধি এবং স্বাস্থ্যসেবা কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত বিভিন্ন বিভাগের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা সাথে মতবিনিময় সভা করছেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। ৮ মার্চ রবিবার সকালে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতীয় তলার হলরুমে আয়োজিত এ মত বিনিময় সভার সভাপতিত্ব করেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তৌহিদ-আল-হাসান। প্রধান অতিথি ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দায়িত্বশীলতা এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন। সভায় হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা ছাড়াও উপস্থিত ছিলেন সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদির, সাভার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ৭ নং ওয়ার্ড কাউন্সিলর আবদুর রহমান, সাভার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী মো. আহসাউল্লাহ, সাবেক ছাত্রদল সভাপতি ওবায়দুর রহমান অভি, এবং সাভার বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কল্লোল সহ প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :