
সংবাদ রিপোর্ট: সাভারে ৬০ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী দুদু মিয়াকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ২৫ নভেম্বর মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ভাকুর্তা ইউনিয়নের ফিরিঙ্গিকান্দা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তার ব্যক্তি মোঃ দুদু মিয়া (৬৫) সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়নের ফিরিঙ্গিকান্দা এলাকার মৃত আঃ হাসিমের ছেলে। ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আঃ মুত্তালিব ও তার সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে দুদু মিয়াকে গ্রেপ্তার করেন। এসময় তার হেফাজত থেকে ৬০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। ডিবি পুলিশের ওসি মোঃ জালাল উদ্দিন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুদু মিয়া মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে সাভার মডেল থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে।
Leave a Reply