1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সর্বশেষ :

সাভারে হেরোইন ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

  • আপডেট সময় : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

সংবাদ রিপোর্ট: সাভারে ২শ পুরিয়া হেরোইন ও ৫০ পিস ইয়াবাসহ সাদ্দাম হোসেন (২৬) ও আতিকুর রহমান (৪২) নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ৩০ জানুয়ারি শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ইনচার্জ সাইদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে সাভারের আশুলিয়া এলাকায় পৃথক দুটি অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় আশুলিয়ার ইসলামপুর এলাকা থেকে আতিকুর রহমানকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এবং আশুলিয়ার শেরআলী মার্কেট এলাকা থেকে সাদ্দাম হোসেনকে ২০০ পুরিয়া হেরোইনসহ আটক করা হয়। গ্রেপ্তারকৃত আতিকুর রহমান সাভারের আশুলিয়ার ইসলামপুর মহল্লার আবুল কালাম আজাদের ছেলে। অপরদিকে সাদ্দাম হোসেন আশুলিয়ার দক্ষিণ গাজীরচট এলাকার মৃত শাহ আলমের ছেলে। গোয়েন্দা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার ইসলামপুর এলাকায় গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় আতিকুর রহমানকে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সময়ে গোয়েন্দা পুলিশের আরেকটি দল দক্ষিণ গাজীরচট এলাকার শেরআলী মার্কেটে অভিযান চালিয়ে ২০০ পুরিয়া হেরোইনসহ সাদ্দাম হোসেনকে আটক করে। ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ইনচার্জ সাইদুল ইসলাম আরও জানান, গ্রেপ্তারকৃত সাদ্দাম হোসেনের বিরুদ্ধে পূর্বে তিনটি মাদক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত দুই মাদক কারবারির বিরুদ্ধে আশুলিয়া থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :