1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :

সাভারে মায়ের সঙ্গে রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় কিশোরীর মৃত্যু

  • আপডেট সময় : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

সংবাদ রিপোর্ট: সাভারে মায়ের সঙ্গে রাস্তা পারাপারের সময় ট্রাকের চাপায় ঘটনাস্থলেই এক কিশোরীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকচালক পালিয়ে গেলেও পুলিশ ট্রাকটি জব্দ করেছে।১১ জানুয়ারি রবিবার সকালে হেমায়েতপুর–মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জামাল ক্লিনিকের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত কিশোরীর নাম আতিফা আক্তার (১২)। সে মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার মাচাল বাজার এলাকার আফজাল হোসেনের মেয়ে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আতিফা আক্তার তার মায়ের সঙ্গে রাজধানীর মিটফোর্ড হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে মানিকগঞ্জ থেকে হেমায়েতপুর বাসস্ট্যান্ডে এসে নামেন। পরে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগতির ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরমান আলী জানান, কিশোরী নিহতের ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ঘাতক ট্রাকচালক পালিয়ে যাওয়ায় তাকে আটকের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :