1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

সাভারে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন

  • আপডেট সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬

সংবাদ রিপোর্ট: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে ১৩ জুন শনিবার সাভার বালিকা উচ্চ বিদ্যালয় এবং সাভার পৌরসভা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. সাইফুল ইসলাম। এ সময় সাভার পৌরসভার সকল কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। প্রধানমন্ত্রীর ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সাভার এলাকায় ব্যাপক বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। তিনি সবাইকে বেশি বেশি গাছ লাগিয়ে সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :