1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন

সাভারে বিশেষ অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

সংবাদ রিপোর্ট: সাভারে বিশেষ অভিযান পরিচালনা করে ইয়াবাসহ ইসমাইল ও শরীফ নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের হেফাজত থেকে দেড় হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ৯ ডিসেম্বর মঙ্গলবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জালাল উদ্দিন। এর আগে সোমবার দিবাগত রাত ৮টার দিকে সাভার পৌরসভার পশ্চিম রাজাসন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইসমাইল (২৭) রাজবাড়ী জেলার কালুখালি থানার পারকুলা এলাকার মোঃ সুলতান শেখের ছেলে। অন্যদিকে শরীফ (৩৮) ঢাকা জেলার আশুলিয়া থানার গেরুয়া এলাকার মৃত আঃ কুদ্দুসের ছেলে। গোয়েন্দা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম রাজাসন এলাকায় এসআই মোঃ জুয়েল মিয়ার নেতৃত্বে একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে দেড় হাজার পিস ইয়াবাসহ ইসমাইল ও শরীফকে গ্রেপ্তার করে। ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ওসি জালাল উদ্দিন জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে সাভার মডেল থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে এবং দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :