1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

সাভারে ফুট ওভারব্রিজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজ ছাত্রের মৃত্যু

  • আপডেট সময় : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫

সংবাদ রিপোর্ট: সাভারে কলেজে যাবার পথে সড়ক ও জনপথ বিভাগের ফুট ওভার ব্রীজে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মারা গেছেন এক কলেজ ছাত্র। নিহত শিক্ষার্থীর নাম তারেকুজ্জামান । সে সাভারের বিপিএটিসি কলেজের বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। ২৭ জানুয়ারি সোমবার সকাল ৯ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের বিপিএটিসির সামনে ফুট ওভার ব্রীজের সামনে এ ঘটনা ঘটে। তারেকুজ্জামান আশুলিয়ার নবীনগর পল্লী বিদ্যুত এলাকার মৃত সোহেল মিয়ার সন্তান। অনেক আগেই বাবাকে হারিয়েছিলেন তারেক। মা তাসলিমা তৈরি পোশাক শ্রমিক। কাজ করেন ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের একটি কারখানায়। দুই সন্তানের মধ্যে তারেক বড়। প্রত্যক্ষদর্শিরা জানান, তারেকুজ্জামান কলেজে যাবার পথে ফুট ওভার ব্রীজের নিচে ঝুলন্ত তারে আগুন দেখতে পান। পদচারীদের নিরাপত্তার স্বার্থে তার লক্ষ্য করে বালু ছুঁড়ে নেভানোর চেষ্টা করলে এক পর্যায়ে ছেঁড়া তারটি তারদিকে ছুটে আসলে তিনি বিদ্যুতস্পষ্ট হন। আশংকাজনক অবস্থায় তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষনা করেন। সাভার মডেল থানার অফিসার ইনচার্য জুয়েল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :