1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ০২ মে ২০২৬, ০২:১০ অপরাহ্ন
সর্বশেষ :
সাভারে সম্মিলিত তরুণ সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত এনসিপির ঢাকা জেলার ৭ নেতা শোকজ : ৫ জনকে সাময়িক অব্যাহতি আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে নবীনগর-চন্দ্রা সড়ক অবরোধ সাভারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে খোরশেদ আলম সাভারে জেলা পরিষদের জমি উদ্ধার ও উন্নয়ন পরিকল্পনা জোরদার প্রকাশিত সংবাদে আবাসিক গৃহ নির্মাণ সমবায় সমিতি লি:-এর প্রতিবাদ সাভারে তিন মাসে ২৪ ধর্ষণ মামলা, লোকলজ্জায় থানায় যান না অনেকেই সাভারে খাদ্য অধিদপ্তরের ৩৬১ বস্তা চাল জব্দ, আটক-৩ সাভার পৌর বিএনপি নেতা বিল্টুর দাফন সম্পন্ন ‎সাভারের সাব-রেজিস্ট্রার জাকিরের অপসারণ দাবিতে বিক্ষোভ; ২৪ ঘণ্টার আল্টিমেটাম  ‎

সাভারে পার্কিং করা বাসে অগ্নিকাণ্ড

  • আপডেট সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

ষসংবাদ রিপোর্ট: সাভারে পার্কিং করে রাখা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন টের পেয়ে বাসে থাকা চালক লাফিয়ে নেমে প্রাণে রক্ষা পান। ১৫ নভেম্বর শনিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা ইউটার্নের আরিচামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।বাসচালক সেলিম জানান, বাসটি মেট্রো গার্মেন্টসের শ্রমিক পরিবহনে ব্যবহার করা হয়। শনিবার রাতে শ্রমিকদের নামিয়ে দিয়ে স্বাভাবিক নিয়মে গেন্ডা ইউটার্ন এলাকায় বাসটি পার্ক করা ছিল। কিছুক্ষণ পর হঠাৎ বাসের পেছনের অংশে আগুন ধরে যায়। ঘটনার সময় তিনি বাসের ভেতরেই ঘুমিয়ে ছিলেন। আগুনের তাপ অনুভব করে দ্রুত লাফিয়ে বাস থেকে নেমে প্রাণে বাঁচেন। সাভার ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন ম্যানেজার জাহাঙ্গীর আলম জানান, রাত সাড়ে ১০টার দিকে গেন্ডা এলাকায় বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কীভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে তা তদন্তের মাধ্যমে জানা যাবে। এ বিষয়ে সাভার হাইওয়ে থানার ইনচার্জ সালেহ আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মূলত বাসের পেছনের অংশে আগুন লেগেছে। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :