1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :

সাভারে নৌকাডুবির ১৪ ঘণ্টা পর যুবকের মৃতদেহ উদ্ধার 

  • আপডেট সময় : রবিবার, ৭ আগস্ট, ২০২২

সংবাদ রিপোর্ট: সাভারে নৌকাডুবির ঘটনায় নিখোঁজের প্রায় ১৪ ঘণ্টা পর হৃদয় মাহমুদ (২৫) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এ ঘটনায় আরও দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে সাভার সুপার ক্লিনিকে ভর্তি রয়েছেন। ৭ আগস্ট রবিবার সকাল ১১টার দিকে সাভারের জাহাঙ্গীরনগর সোসাইটির খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে ৬ আগস্ট শনিবার রাত ৯টার দিকে ৭ বন্ধু মিলে ওই খালে নৌকায় ঘুরতে যান তারা। এ সময় নৌকাটি ডুবে যায়। মৃত হৃদয় মাহমুদ সাভার কলেজের স্নাতকের চূড়ান্ত বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে। তিনি ছায়া বিথি এলাকার আলমাস আলীর ছেলে। আলমাস আলী সাভার সিটি সেন্টারের নিরাপত্তাকর্মী হিসেবে চাকরি করেন। অসুস্থ অপর দুইজন হলেন নাইম (২৪) ও শামীম (২৬)। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। স্থানীরা জানান, গতকাল রাত ৯টার দিকে হৃদয়, শামীম ও নাইমসহ ৭ বন্ধু জাহাঙ্গীর নগর সোসাইটির বিলে নৌকা নিয়ে ঘুরতে যান। এ সময় তাদের নৌকাটি ডুবে যায়। পরে একে অপরের সহায়তায় সবাই তীরে উঠতে পারলেও হৃদয় নিখোঁজ হন। উদ্ধার হওয়া ৬ জনের মধ্যে দুইজন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। রাতে নিখোঁজ হৃদয়কে অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান মেলেনি। পরে সকাল ১১টার দিকে টঙ্গী ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করে হৃদয়ের মরদেহ উদ্ধার করে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :