1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

সাভারে নারীকে শ্বাসরোধে হত্যা

  • আপডেট সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

সংবাদ রিপোর্ট: সাভারে শারমিন আক্তার লিজা (৩৬) নামে এক নারীকে শ্বাসরোধে হত্যার ঘটনা ঘটেছে। তবে পুলিশ ধারণা, ওই নারীকে ধর্ষণের পরে হত্যা করা হতে পারে। ২ জুলাই বৃহস্পতিবার রাতে সাভারের আমিন বাজার ইউনিয়নের বড়দেশীর হাজী নগর এলাকার ইউসুফ আলীর মালিকানাধীন ভাড়া বাড়িতে তৃতীয় তলার পূর্ব পাশের ফ্লাটে ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত শারমিন আক্তার লিজা ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানা আগানগর গ্রামের শওকত হোসেনের মেয়ে। তিনি এক মেয়ে নিয়ে আমিন বাজার ভাড়া বাসায় বসবাস করে রাজধানীতে একটি প্রসাধনী কোম্পানিতে মার্কেটিংয়ের চাকরি করতেন। পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে নিহতের মেয়ে সামিয়া আক্তার জেরিন তার বান্ধবীর বাড়িতে বেড়াতে যান। পরে সন্ধ্যার সময় বাসায় ফিরে তার মা শারমিন আক্তারের বিবস্ত্র অবস্থায় বিছানার ওপর মরদেহ পড়ে থাকতে দেখে। এরপর প্রতিবেশীরা এসে ঘরে মরদেহ পড়ে থাকতে দেখে জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে সাভার মডেল থানায় খবর দেন। সাভার মডেল থানার আমিন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাকির আল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধর্ষণের পর ওই নারীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তবে, নিহতের ময়নাতদন্ত প্রতিবেদনের মাধ্যমে প্রকৃত ঘটনা জানা যাবে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হচ্ছে। এছাড়া ঘটনার সঙ্গে জড়িতদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :