1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সর্বশেষ :

সাভারে তিন দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

সংবাদ রিপোর্ট: সাভার ইসলামিয়া কামিল মাদ্রাসা জামে মসজিদের উদ্যোগে তিন দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাভার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নামাবাজার এলাকায় আয়োজিত এ মাহফিলে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোঃ খোরশেদ আলম। সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব জজ মিয়া। আয়োজনে প্রথম দিন ইসলামিক সংগীত পরিবেশন করা হয় এবং পরবর্তী দুই দিন কুরআন ও হাদিসের আলোকে বয়ান পেশ করা হয়। শেষ দিনে অধ্যাপক ফয়জুল হক বয়ান করেন। আয়োজক কমিটির মুসলিম উদ্দীন ফকির ও সুমন ফকির জানান, খ্যাতনামা ইসলামী বক্তাদের বয়ানে মাহফিল প্রাঙ্গণে ধর্মীয় ও শান্তিপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। শেষে মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয় এবং মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :