1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

সাভারে কোনো প্রকল্প বন্ধ হয়নি : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার

  • আপডেট সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

সংবাদ রিপোর্ট: সাভারে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে চালু হওয়া কোনো প্রকল্প বন্ধ হয়নি বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ৮ অক্টোবর বুধবার দুপুরে সাভারে মহিষ প্রজনন ও উন্নয়ন খামারে বাংলাদেশ বাফেলো অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত বৈজ্ঞানিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ফরিদা আখতার বলেন, সারা দেশে মহিষ প্রজনন বৃদ্ধির লক্ষ্যে সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণে সরকার কাজ করছে যাতে কেউ আমিষ থেকে বঞ্চিত না থাকে। পরে তিনি কেন্দ্রীয় গরু প্রজনন ও দুগ্ধ খামারে স্থাপিত কেন্দ্রীয় কৃত্রিম প্রজনন ল্যাবরেটরি উদ্বোধন করেন। এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের, সংশ্লিষ্ট কর্মকর্তাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :