1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বুধবার, ১০ জুন ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন

সাভারে ওয়ারেন্টের আসামি ধরতে গিয়ে দুই পুলিশ সদস্য আহত ; আসামি ছিনতাই

  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

সংবাদ রিপোর্ট : সাভারে ওয়ারেন্টের এক আসামি ধরতে গিয়ে এসএম শামীম ও মশিউর রহমান নামে দুই পুলিশ সদস্য হামলার শিকার হয়েছেন। ৯ জুন মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাভার পৌর এলাকার বক্তারপুর বেদে পল্লীতে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন- সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) এসএম শামীম ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মশিউর রহমান।

পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় সাভার পৌর এলাকায় বক্তারপুর বেদেপাড়া মহল্লায় মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে ধরতে পুলিশের একটি টিম অভিযান চালায়। এসময় পুলিশ ওই মাদক মামলার আসামিকে ধরলে প্রথমে ৭-৮ জন পুলিশের ওপর হামলা করে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে আরো ৪০-৫০ জন পুলিশের ওপর হামলা চালায় এবং আসামিকে ছিনিয়ে নেয়। পরে সাভার মডেল থানার অতিরিক্ত পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ওই দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়।

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফারদিন আব্দুর রাজ্জাক বলেন, দুই জন পুলিশ সদস্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসা নিতে এসেছে। তাদের মধ্যে এএসআই মশিউর বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন এবং এসএম শামীম মুখে আঘাত পেয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :