1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
গেন্ডা বাজারে জাহাঙ্গীরের দোকানে পচা-বাসি মাংস: লাখ টাকা জরিমানা সাভারে বহুতলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু  কলকাতার হোটেলে আগুনে নিহত সাভারের ব্যবসায়ী বাবুর দাফন সম্পন্ন সাভারে পৌর এলাকায় জলাবদ্ধতা, অর্ধশতাধিক পরিবার পানিবন্দি নারীর ক্ষমতায়ন উন্নয়ন বিষয়ক সার্টিফিকেট কোর্সের মাঠকর্ম সাভারে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার শিহাবকে সংবর্ধনা সাভারে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম সাভারে বিদেশি পিস্তল-গুলিসহ ২ মাদক কারবারি আটক সাভার পৌরসভা সম্প্রসারণ ও আশুলিয়া এবং আমিনবাজার পৌরসভা হবে: প্রতিমন্ত্রী

সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণে আহত ৫

  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

সংবাদ রিপোর্ট: সাভারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পদযাত্রা কর্মসূচির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণের ঘটনায় ৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজন সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ৬ জুলাই সোমবার রাতে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. হাসান মাহবুব এ তথ্য নিশ্চিত করেন। এর আগে রাত ১০টার দিকে সাভার পৌর এলাকার তারাপুর ঈদগাহ মাঠে এনসিপির সমাবেশস্থলে এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতরা হলেন এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ফার্মাসিস্ট মো. শাহীন ও ওটি সহকারী ইমরান। এছাড়া শাহাদাত হোসেন, জিল্লুর রহমান (৩৭) এবং আরও একজন আহত হয়েছেন, যার পরিচয় জানা যায়নি। আহত ওটি সহকারী ইমরান জানান, রাতে তিনি এনসিপির পদযাত্রা কর্মসূচির সমাবেশস্থলে গিয়েছিলেন। এ সময় তিনি সাংবাদিকদের জন্য রাখা চেয়ারগুলোর পেছনে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ রাত ১০টার দিকে ককটেল বিস্ফোরণ ঘটে। এতে তিনি পায়ে আঘাত পান। পরে পথচারীরা তাকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তার সঙ্গে থাকা হাসপাতালের ফার্মাসিস্ট শাহীনও পায়ে আঘাত পান। এছাড়া তাদের পরিচিত শাহাদাত হোসেন হাতে আঘাত পেয়েছেন বলে জানান তিনি। এনাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. হাসান মাহবুব জানান, রাত ১০টার দিকে ককটেল বিস্ফোরণের ঘটনায় আহত ৫ জন হাসপাতালে আসেন। তাদের মধ্যে তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তবে শাহীন ও আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, এ ঘটনায় তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি। যে বা যারা জড়িত রয়েছে, তদন্ত শেষে তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :