1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

সাভারে আবাসন সমিতির নির্বাচনের ফলাফল কীসের ইংগিত ?

  • আপডেট সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

সংবাদ রিপোর্ট: সাভারে ব্যাংক টাউন আবাসিক এলাকার সমবায় সমিতির নির্বাচনে দুটি রাজনৈতিক দলের স্থানীয় নেতাকর্মীদের আগ্রহ ও তৎপরতায় জনমনে চাঞ্চল্য সৃষ্টি করেছে। অরাজনৈতিক এই সংগঠনের জন্ম ১৯৭৮ সালে, সর্বশেষ তালিকায় ভোটার ছিলেন ৩৮৮ জন। এবারই প্রথম এই সংগঠনের নির্বাচনে রাজনৈতিক দলের নেতাকর্মীদের তৎপরতা ব্যাপকভাবে প্রকাশ্যে আসে। অবশ্য বিগত আওয়ামী লীগ সরকারের সময়কালের কয়েক বছর এই সংগঠনের শীর্ষ পদগুলো জবর দখলের অভিযোগ ছিল। এবার নির্বাচনে জামায়াতের জয় এবং বিএনপির পরাজয়ে আগামি পৌর নির্বাচনে এই এলাকায় ফলাফলের আগাম বার্তা রয়েছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন।

গত ১৮ এপ্রিল শনিবার বিকেলে সাভারের ব্যাংক টাউন এলাকায় নির্বাচন ও ফলাফল ঘোষণা করা হয়। এতে জামায়াত সমর্থিত পূর্ণ প্যানেল জয় পেয়েছে। হেরে গেছে বিএনপি সমর্থিত প্যানেল। এর আগে সকাল নয়টা থেকে চারটা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়েছে। ফলাফলে ভরাডুবির কারণ খতিয়ে দেখছে বিএনপি। এর মধ্যে বিএনপি’র গ্রুপিং, দলীয় নেতাকর্মী পরিচয়ে কয়েকজনের উচ্ছশৃঙ্খল আচারণ ও প্রার্থীর ইমেজ সংকট অন্যতম কারণ বলে একটি গোয়েন্দা সংস্থার গোপন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সাভার ব্যাংক টাউনে “আবাসিক গৃহ নির্মাণ সমবায় সমিতি লিমিটেডের” নির্বাচনে জব্বার-আজাদ-এমারত সম্মিলিত পরিষদ বিজয়ী হয়েছে। রাজ্জাক-মনিরুল রাজু-হাসান আলী পরিষদ পরাজিত হয়েছে। সমবায় সমিতির নির্বাচনের আগে ও ভোটের দিন সেখানে বিএনপি এবং জামায়াতের স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়। ১৯৮১ সালের ২৮ মে প্রাপ্ত সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধন নং-১১৩।

আব্দুর জব্বার চেয়ার প্রতীকে সভাপতি পদে ১৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এই পদে আবদুর রাজ্জাক ছাতা প্রতীকে ৮৫ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। এছাড়া, সহসভাপতি পদে আজাদ হোসেন আনারস প্রতীকে ১৩৮ ভোট, এমারত হোসেন দেয়াল ঘড়ি প্রতীকে সাধারণ সম্পাদক পদে ১৫০ ভোট, আবু নাঈম সরকার দোয়াত কলম প্রতীকে যুগ্ম সাধারণ সম্পাদক পদে ১৪৫ ভোট, জাফর আলী হাত পাখা প্রতীকে কোষাধ্যক্ষ পদে ১৫৫ ভোট, ব্যবস্থাপনা কমিটির সদস্য পদে মোহাম্মদ শফিকুল ইসলাম খান, মোহাম্মদ কামরুজ্জামান, তোফাজ্জল হোসেন, নাজিম উদ্দিন, ফয়সাল নোমান, মোহাম্মদ ফারুক হোসেন, মহিতুর রহমান বিজয়ী হয়েছে। বিজয়ীরা জামায়াত সমর্থিত বলে স্থানীয় একাধিক বাসিন্দা দাবি করেছেন।

ব্যাংক টাউনে আবাসিক গৃহ নির্মাণ সমবায় সমিতির নির্বাচন পরিদর্শন করেছেন ঢাকা জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সাভার পৌর ছাত্রদলের সাবেক সভাপতি ওবায়দুর রহমান অভি, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম জুয়েল, হাসিবুর রহমান খান, মো. সুরুজ্জামান, আশরাফুল ইসলাম আরিফ, হাজী মোঃ ফরহাদ হোসেনসহ বিএনপি-যুবদল ও ছাত্রদলের অনেক নেতাকর্মী।

অপরদিকে, ঢাকা জেলা রাজনৈতিক সেক্রেটারি হাসান মাহবুব মাস্টার, ৯ নং ওয়ার্ডে জামায়াত সমর্থিত কাউন্সিলর প্রার্থী আমিন উদ্দিন খান সুমনসহ জামায়াতের অনেকে সেখানে ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :