1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

সাভারে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

  • আপডেট সময় : সোমবার, ২৬ জুন, ২০২৩

সংবাদ রিপোর্ট: সাভারে গোরাট এলাকার বিভিন্ন বাসা-বাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। ২৫ জুন রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত চলে তিতাসের আশুলিয়া জোনাল অফিসের প্রকৌশলী আবু ছালেহ মোহাম্মদ খাদেমুদ্দিন নেতৃত্বে চলে এ অভিযান। এ সময় দুটি পয়েন্টের প্রায় এক হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেন তারা। প্রকৌশলী আবু ছালেহ মোহাম্মদ খাদেমুদ্দি বলেন, বিচ্ছিন্ন করা সংযোগগুলো ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। উচ্চ চাপ বিশিষ্ট গ্যাস সংযোগ থেকে বাসা-বাড়িতে দুই ইঞ্চি, এক ইঞ্চি পাইপ দিয়ে এ সংযোগগুলো নেওয়া হয়। অভিযানে উপস্থিত ছিলেন- তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোং লিমিটেড আশুলিয়া জোনাল অফিসের উপ-ব্যবস্থাপক আনিসুজ্জামান, তিতাসের কারিগরি টিমের সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :