1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :

সাভারের আলোচিত মাদকের আখড়া বেদে পল্লীতে যৌথ বাহিনীর অভিযান

  • আপডেট সময় : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

সংবাদ রিপোর্ট: সাভারের আলোচিত মাদকের আখড়া হিসেবে পরিচিত বেদে পল্লীতে যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হয়েছে। ২১ জানুয়ারি বুধবার সকালে সাভার পৌর এলাকার বেদে পল্লীতে এই অভিযান চালানো হয়। অভিযানকালে যৌথ বাহিনী বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করে। এ সময় দুই নারীসহ তিনজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়। অভিযানে সেনাবাহিনী, সাভার উপজেলা প্রশাসন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নেন। যৌথ বাহিনী জানায়, সকালে বেদে পল্লীতে মাদক বেচাকেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা ও নগদ টাকাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে যৌথ বাহিনী।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :