1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :

ঢাকা–১৯ আসনে মনোনয়ন ফরম নিয়েছেন ১৩ জন

  • আপডেট সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

সংবাদ রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা–১৯ (সাভার–আশুলিয়া) আসনে রাজনৈতিক দলের সাংগঠনিক তৎপরতা বেড়ে গেছে। সাভার উপজেলা রিটার্নিং অফিসের সূত্রে জানা গেছে, রবিবার পর্যন্ত এই আসনে মোট ১৩ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। মনোনয়ন ফরম সংগ্রহকারীরা হলেন, বিএনপির মনোনীত প্রার্থী ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু, ইসলামী আন্দোলন বাংলাদেশের ফারুক খান, খেলাফত মজলিসের এ কে এম এনামুল হক, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)-এর ইসরাফিল হোসেন সাভারী, এনসিপির ফয়সাল মাহমুদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাওলানা মো. আফজাল হোসেন, গণঅধিকার পরিষদের অ্যাডভোকেট শেখ শওকত হোসেন, জাতীয় পার্টির মো. বাহাদুর ইসলাম, বাংলাদেশ মুসলিম লীগের মো. কামরুল, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিবি)-এর চৌধুরী হাসান সোহরাওয়ার্দী, এনসিপির দিলশানা পারুল, স্বতন্ত্র হারুনুর রশিদ এবং স্বতন্ত্র প্রার্থী আব্দুল আলীম নিজামী। নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ঢাকা–১৯ আসনে মোট ভোটার সংখ্যা ৭ লাখ ৪৭ হাজার ৭০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ৭৯ হাজার ৯০৭ জন, মহিলা ভোটার ৩ লাখ ৬৭ হাজার ১৫০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১৩ জন। বিপুল সংখ্যক ভোটারকে কেন্দ্র করে এলাকায় নির্বাচনী উত্তাপ ও আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। মনোনয়ন ফরম সংগ্রহকে কেন্দ্র করে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। এ সময় প্রার্থীরা নিজ নিজ দলের আদর্শ, কর্মসূচি ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে ভোটারদের সমর্থন পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নির্ধারিত সময়সূচি অনুযায়ী মনোনয়ন ফরম বিতরণ ও জমা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। আগামী দিনে আরও প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :