1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
গেন্ডা বাজারে জাহাঙ্গীরের দোকানে পচা-বাসি মাংস: লাখ টাকা জরিমানা সাভারে বহুতলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু  কলকাতার হোটেলে আগুনে নিহত সাভারের ব্যবসায়ী বাবুর দাফন সম্পন্ন সাভারে পৌর এলাকায় জলাবদ্ধতা, অর্ধশতাধিক পরিবার পানিবন্দি নারীর ক্ষমতায়ন উন্নয়ন বিষয়ক সার্টিফিকেট কোর্সের মাঠকর্ম সাভারে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার শিহাবকে সংবর্ধনা সাভারে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম সাভারে বিদেশি পিস্তল-গুলিসহ ২ মাদক কারবারি আটক সাভার পৌরসভা সম্প্রসারণ ও আশুলিয়া এবং আমিনবাজার পৌরসভা হবে: প্রতিমন্ত্রী

রাজউকের উচ্ছেদ অভিযানের সিন্ধান্তে মধুমতি মডেল টাউনের বাসিন্দাদের মানববন্ধন

  • আপডেট সময় : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

সংবাদ রিপোর্ট: আদালতের রায়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের উচ্ছেদের সিন্ধান্তের প্রতিবাদে সাভারে মধুমতি মডেল টাউনের কয়েক শতাধিক বাসিন্দা মানববন্ধন করেছে। ২১ ডিসেম্বর শনিবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুর মধুমতি মডেল টাউনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় মানববন্ধনে বক্তবা বলেন, ‘আমরা এখানে দীর্ঘ সময় ধরে বসবাস করছি। অনেকেই ফ্লাট কিনেছে এবং বিনিয়োগ করেছে। জমির মালিকরা খাজনা দিয়ে র্দীঘ কয়েক বছর ধরে । এটা মূলত ব্যক্তি মালিকানাধীন জমি। এই হাউজিং কোম্পানিতে কয়েক হাজার মানুষ বসবাস করছে। কিন্তু হঠাৎ করে উচ্ছেদের সিদ্ধান্ত, এতে অনেক মানুষ ভ‚মিহীন হয়ে পড়বে এবং কয়েক হাজার মানুষ অনিশ্চিয়তায় পড়বে । এসময় বক্তারা হাউসিংটি উচ্ছেদ না করার জন্য সরকারের কাছে আহ্বান জানান।

মানববন্ধনে মধুমতি হাউজিং সোসাইটির সভাপতি সৈয়দ মোশাররফ হোসেন বলেন, ‘আমরা এখানে বসবাস করকে চাই। স্বৈরাচারি সরকারের আমলে যে রায় হয়েছে, আমরা তার বাতিল চাই। মধুমতি হাউজিংয়ে মাটি সড়িয়ে নেওয়ার রায় হয়েছে। কিন্তু এখানে হাজার হাজার বাড়ি-ঘর হয়েছে, খামার হয়েছে এবং রাস্তা-ঘাট হয়েছে। এছাড়াও এখানে ৪-৫ লাখ গাছ আছে। কিভাবে এখন মাঠি কাটবে ,এগুলোকে উজার করে। এসময় তিনি বৈষম্য সৃষ্টি না করে মধুমতি মডেল টাউনকে উচ্ছেদ না করার আহ্বান জানায়।এসময় মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন-মধুমতি মডেল হাউসিং সোসাইটির ভাইস প্রেসিন্ডেন্ট এ্যাডভোকেট আবুল সাত্তার, সাধারণ সম্পাদক সুজা উদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সমাধরক মজিবুর রহমান খান আজাদসহ কয়েক শতাধিক মধুমতি হাউজিংয়ের বাসিন্দা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :